বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বিমান বাহিনী প্রধান চীন সফরে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪, ১২:৩০ পূর্বাহ্ন

চীন সফরে গিয়েছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। শুক্রবার (০৮ নভেম্বর) চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি।

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান কমান্ডার অব দ্যা চাইনিজ পিএলএ এয়ারফোর্স এর আমন্ত্রণে ০৯ থেকে ১৫ নভেম্বর চীন সফর করবেন।

সফরকালে বিমান বাহিনী প্রধান চীনে অনুষ্ঠিতব্য The 15th China International Aviation and Aerospace Exhibition (Zhuhai Airshow) ও এ সংক্রান্ত বিভিন্ন ফোরামে অংশগ্রহণ করবেন।

এছাড়াও বিমান বাহিনী প্রধান Chinese PLA Air Force এর বিভিন্ন ইউনিট ও কলেজ এবং China National Aero-Technology Import and Export Corporation (CATIC) Headquarters পরিদর্শন করবেন।

বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।

আগামী ১৬ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে বিমান বাহিনী প্রধানের।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর