বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

জাতীয় প্রেস ক্লাবের সামনে কমলা হ্যারিসের জন্য ভোট চেয়ে প্রচারণা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ১২:৩২ পূর্বাহ্ন

আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। ভোটের আর দুই দিন বাকি। এবারের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক পার্টি প্রার্থী বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের মধ্যে লড়াই হচ্ছে। এমন সময়ে দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে কমলা হ্যারিসের পক্ষে ভোট চেয়ে ঢাকায় প্রচারণা চালানো হলো।

৩ নভেম্বর (রবিবার) জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে ‘ভোট ফর কমলা হ্যারিস’ স্লোগান দিতে থাকেন একদল লোক। তারা নিজেদের কমলার সমর্থক দাবি করেন। তাদের হাতে ছিল ‘ইউএস ফুড মার্ট’ লেখা কার্ড।  কমলা হ্যারিসের ছবি সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন তারা। তবে প্রচারণার পোস্টারে কমলা’র ইংরেজি বানান ভুল ছিল।

এসময় তারা বলেন, কমলা হ্যারিস নির্বাচিত হলে আমেরিকায় যারা ইমিগ্রেন্ট আছে, মুসলিম আছে তারা অনেক ভালো থাকবে। তাদের প্রতি জুলুম-অত্যাচার কম হবে।

তারা আরও বলেন, বাংলাদেশে কম-বেশি প্রায় এক লাখ মার্কিন ভোটার আছে, যারা এখান থেকেই ভোট দিতে পারে। তাই আমাদের আজ এটি একটি সচেতনতামূলক ক্যাম্পেইন। এখানে যারা আমেরিকান সিটিজেন আছেন, যাদের আত্মীয়-স্বজনরা আমেরিকায় আছেন তাদের কমলা হ্যারিসকে ভোট দিয়ে জয়যুক্ত করতে বলছি। আমরা চাই কমলা হ্যারিস বাংলাদেশের মানুষের জন্য কাজ করুক, তাই ঢাকায় এই প্রচারণা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর