বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

জাতীয় পার্টির প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনার নিন্দা জানিয়েছে জাসদ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ১০:৫৫ অপরাহ্ন

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা-ভাঙচুর- অগ্নিসংযোগের ঘটনার নিন্দা ও প্রতিবাদ করছে।

 আজ শনিবার (২ অক্টোবর) দলের দফতর সম্পাদক  সাজ্জাদ হোসেনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধু রাজনৈতিক দলের কার্যালয়ই নয়, যেকোনও স্থাপনায় হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ করা সুস্পষ্ট ফৌজদারি অপরাধ। জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি মনে করে— রাজনৈতিক দলের কার্যালয়ে হামলা-ভাঙচুর- অগ্নিসংযোগের ঘটনা কোনও সাধারণ ঘটনা নয়। এই ঘটনা অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন কমিশন পুনর্গঠনের মধ্য দিয়ে নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ এবং নির্বাচিত জনপ্রতিনিধি তথা নির্বাচিত সাংবিধানিক সরকারের হাতে দেশের শাসনভার ন্যাস্ত করার  উদ্যোগকে নস্যাৎ করা এবং রাজনৈতিক শক্তিকে দমিয়ে বিরাজনীতিকরণের গভীর ষড়যন্ত্রের অংশ।

জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি দেশে নতুন করে রাজনৈতিক সংকট সৃষ্টি ও বিরাজনীতিকরণের ষড়যন্ত্রের ব্যাপারে সব রাজনৈতিক শক্তিকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর