শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

মেট্রোরেলের পিলারে বাসের ধাক্কায় আহত ১০

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪, ৫:০৮ অপরাহ্ন

ফাঁকা রাস্তায় অতিরিক্ত গতিতে একটি বাস মেট্রোরেলের পিলারে ধাক্কা দিয়েছে। এতে বাসটির অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) বেলা ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় বাসচালককে আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেফটি পরিবহনের বাসটি মিরপুর-১২ থেকে আজিমপুরের উদ্দেশে যাচ্ছিল। কিশোর বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রোর পিলারে ধাক্কা দিলে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই আহত হন ১০ যাত্রী।

প্রত্যক্ষদর্শী খান আসাদুজ্জামান মাসুম বলেন, কিশোর বাসচালক ফাঁকা রাস্তায় দ্রুতগতিতে চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ ঘটনায় বাসের ১০ যাত্রী আহত হয়েছেন। মা ও এক বাচ্চা ছেলে গুরুতর আহত হয়েছেন। পরে পুলিশ বাসের যাত্রীদের উদ্ধার করে নিয়ে যায়।

ডিএমটিসিএল’র উপব্যবস্থাপক নাজমুল ইসলাম ভূঁইয়া বলেন, এমন একটি দুর্ঘটনা ঘটেছে। বাসচালককে আটক করে কাফরুল থানায় হস্তান্তর করা হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর