শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

মাদ্রাসা ও কারিগরি শিক্ষার্থীদের মূলধারায় যুক্ত করবে ছাত্রদল : নাসির উদ্দিন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪, ৩:৪২ অপরাহ্ন

কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেছেন, বিগত ১৫ বছর মাদ্রাসা শিক্ষার্থী ও মাদ্রাসা নিয়ে নানা রকম অপপ্রচার চালিয়েছে আওয়ামী ফ্যাসিস্ট সরকার। বিশেষ করে মাদ্রাসা নিয়ে স্বৈরাচার শেখ হাসিনার নানা রকম ষড়যন্ত্র দেশের মানুষ দেখেছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিগত ১৫ বছরের সেই জাল ছিন্ন করতে চায়।

তিনি আরও বলেন, দেশনায়ক জননেতা তারেক রহমানের নির্দেশে দেশের মূলধারার ছাত্ররাজনীতিতে মাদ্রাসা শিক্ষার্থীদের অন্তর্ভূক্ত করতে চায় ছাত্রদল।
আজ শুক্রবার কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ঝিনাইদহের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সফরকালে তিনি এসব কথা বলেন।

সকাল ১০টায় জেলার সদর উপজেলার হলিধানী বাজারে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে লিফলেট বিতরণ করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক। পরে বেলা ১১টায় তিনি ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজে (যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস) শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

দুপুর ১২টায় ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপন করেন নাসির উদ্দিন নাসির। এসময় বাসস’র এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশে ছাত্ররাজনীতির মূলধারায় মাদ্রাসা, কারিগরি ও ভেটেরিনারি শিক্ষার্থীদের যুক্ত করার কাজ করবে ছাত্রদল। এরই অংশ হিসেবে দেশব্যাপী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের বিভিন্ন ইউনিট কাজ শুরু করেছে। বিশেষ করে, মাদ্রাসা শিক্ষার্থী ও মাদ্রাসা শিক্ষা নিয়ে যে অপপ্রচার গত ১৫ বছরে ছড়ানো হয়েছে, সেটা ছাত্রদল দূর করতে চায়।’

তিনি আরও বলেন, ‘সারাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আমরা বৃক্ষরোপন ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভার উদ্যোগ নিয়েছি। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অর্জিত নতুন স্বাধীনতার পূর্ণাঙ্গ সুফল পেতে হলে মাদ্রাসা, কারিগরি, ভেটেরিনারি সহ সকল শিক্ষাপদ্ধতির শিক্ষার্থীদের এক মূলধারায় নিয়ে আসতে হবে। একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবিলায় যুগোপযোগী নেতৃত্ব তৈরির লক্ষ্য নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল কাজ করে যাচ্ছে।’

এসময় উপস্থিত জেলা ছাত্রদলের সভাপতি এসএম সমীনুজ্জামান সমীন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমেদ প্রমুখ।-বাসস


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর