বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ঢাকা পৌঁছেছে সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ৭:২১ অপরাহ্ন

টানা দ্বিতীয়বার  সাফ চ্যাম্পিয়নশীপ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দল দুপুরে দেশে এসে পৌঁছেছে।

সাবিনা খাতুনের নেতৃত্বে বাংলাদেশ দল কাঠমান্ডু থেকে দুপুর ২.১৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। ঐতিহাসিক এই অর্জনের পর বাংলাদেশ দলকে বরণ করে নিতে বিমানবন্দরে প্রস্তুত ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে চ্যাম্পিয়ন ট্রফিসহ সাবিনা, রুপনা, তহুরা, মনিকারা বাফুফে ভবনের দিকে রওয়ানা হয়েছে। ঢাকা শহরের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে বাংলাদেশ দলকে বহনকারী বাসটি বাফুফে ভবনে পৌঁছাবে।

বিআরটিসি বাসটি চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের ছবি দিয়ে সাজানো হয়েছে। পুরো বাসের চারদিকে বড় অক্ষরে চ্যাম্পিয়ন শব্দটি লেখা রয়েছে।

সাবিনাদের বরণ করে নিতে ইতোমধ্যেই বাফুফে ভবনে বিপুল সংখ্যক ভক্ত সমর্থক উপস্থিত হয়েছে।

সন্ধ্যায় বাফুফে ভবনে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাথে সাক্ষাত ্করেছে বাংলাদেশ দল।

গতকাল নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ফাইনালে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মত সাফ ফুটবলের শ্রেষ্ঠত্ব ধরে রাখার কৃতিত্ব অর্জন করে বাংলাদেশ।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর