বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

যশোরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ৪:১৪ অপরাহ্ন

যশোরের চৌগাছায় সিংহঝুলী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আনিছুর রহমানকে (৫৬) কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাজনৈতিক কোন্দলের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে স্বজনদের ধারণা।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার উপজেলার জগন্নাথপুর গ্রামের উত্তরপাড়ায় এই ঘটনা ঘটে।

নিহত আনিছুর রহমান ওই গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। এর আগে ২০০২ সালে তার বড় ভাই সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন আশাও খুন হয়েছিলেন।

স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে আনিছুর রহমান জগন্নাথপুর গ্রামের রবিউল ইসলামের দোকান থেকে চা পান করে বাড়িতে ফিরছিলেন। এ সময় উত্তরপাড়ায় পৌঁছালে একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে আনিছুরকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে।

পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৩০ অক্টোবর) ভোরে তিনি মারা যান।

হাসপাতালের অর্থো-সার্জারি বিভাগের চিকিৎসকরা জানান, নিহত আনিছুরের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। হাত-পায়ের বিভিন্ন স্থানের হাড় ভেঙে দেওয়া হয়েছে।

নিহতের ভাই শাহনুর আলম উজ্জল জানান, আনিছুরের হত্যাকারীরা ২০০২ সালে তার বড় ভাই চৌগাছার সিংহঝুলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেনকেও হত্যা করেছিল।

চৌগাছা থানার সেকেন্ড অফিসার মেহেদী হাসান জানান, আনিছুর রহমান হত্যার সঙ্গে জড়িতদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর