বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ: নুরুল হক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ১০:৪২ অপরাহ্ন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদ এর সভাপতি ও ডাকসু সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, আমরা বিএনপির সঙ্গে কোনো জোট করিনি। আমরা কোনো সংসদীয় আসন ভাগাভাগি বা জাতীয় সরকার গঠন করব না।
 আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে পটুয়াখালীর গলাচিপায় নির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে ঢাকা থেকে যাওয়ার সময় বরিশাল নগরীর চৌমাথায় জমায়েত হওয়া নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, আমরা সকল রাজনৈতিক দল একত্র হয়ে হাসিনাবিরোধী আন্দোলন করেছি। কিন্তু আন্দোলন পরবর্তী সময়ে বিএনপি আমাদের বিভিন্ন কার্যক্রমে বাধা প্রদান করছে। এ অবস্থায় আমরা দলের হাইকমান্ডকে জানিয়েছি, তাই বিএনপি থেকে প্রেস রিলিজ দিয়ে আমাদের সহযোগিতা করার কথা বলা হয়েছে।
এ সময় বরিশাল মহানগর গণঅধিকার পরিষদের সভাপতি গোলাম কিবরিয়া, সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম সাগর, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন তালুকদার ফয়সাল, সাংগঠনিক সম্পাদক সোহাগ ফরাজি, মহানগর ছাত্রঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, মহানগর যুবঅধিকার পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন, শ্রমিকঅধিকার পরিষদের ইলিয়াস মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে গত মঙ্গলবার (২২ অক্টোবর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী চিঠি দিয়ে বিএনপি নেতাকর্মীদের পটুয়াখালী-৩ আসনে (গলাচিপা-দশমিনা) নুরুল হক নুরকে জনসংযোগ ও সাংগঠনিক কার্যক্রমে সার্বিক সহযোগিতা করার জন্য নির্দেশ দেন। এই চিঠি প্রকাশ পাওয়ার পর পটুয়াখালীতে বিএনপি নেতাকর্মীদের মধ্যে নানা প্রতিক্রিয়া শুরু হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর