শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

আমরা জামায়াতকে ইসলামি দল মনে করি না: মুহিব্বুল্লাহ বাবুনগরী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ১১:২৪ অপরাহ্ন

জামায়াতে ইসলামীকে ইসলামি দল মনে করেন না বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। 

গত শুক্রবার ফেনীর মিজান ময়দানে হেফাজতের শানে রিসালাত সম্মেলনে দেওয়া বক্তৃতায় মুহিব্বুল্লাহ বাবুনগরী এসব কথা বলেন। হেফাজত আমিরের এ বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, জামায়াতে ইসলাম সকল ভ্রান্ত ফেরকা সমূহের মধ্যে নিকৃষ্ট দল। এমনকি তারা কাদিয়ানী সম্প্রদায় থেকেও নিকৃষ্ট। কেননা জামায়াতে ইসলামের দ্বারা ইসলামের যে ক্ষতি হয়েছে, কাদিয়ানীদের দ্বারাও সে ক্ষতি হয়নি।

তিনি আরও বলেন, হেফাজতে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে ইসলাম হেফাজতের জন্য। আমাদেরকে ভ্রান্ত আক্বিদার দলসমূহকে মোকাবেলা করতে হবে এবং নিজেদের মধ্যে ইসলামকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরতে হবে।

আমিরে হেফাজতের বক্তব্যের সময় হাজার হাজার জনতা নারায়ে তাকবিরের শ্লোগানের মাধ্যমে তার বক্তব্যকে সমর্থন জানান।

ফেনী জেলা হেফাজতে ইসলামের উদ্যোগে আয়োজিত ওই সম্মেলনে উপস্থিত ছিলেন- হেফাজত মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা সাখাওয়াত হোসেন রাজি, মাওলানা আজিজুল হক ইসলামবাদী, মাওলানা নূর হোসাইন নূরানি প্রমুখ।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে মাথায় রেখে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে ‘এক প্ল্যাটফর্মে’ আনা যায় কী-না তা নিয়ে দলের ভেতরে ও বাইরে অন্যদের সঙ্গে আলোচনার কথা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

জামায়াত, ইসলামী আন্দোলন ও হেফাজতসহ ইসলামী দলগুলোকে নিয়ে বৃহৎ ঐক্য প্রক্রিয়ার চেষ্টার কথা জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হকও। জামায়াতের সঙ্গে হেফাজতের ঐক্যের একটি গুঞ্জনও ছড়িয়েছে রাজনৈতিক মহলে।

এমন পরিস্থিতিতে জামায়াতের ব্যাপারে অবস্থান স্পষ্ট করলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।  -যুগান্তর


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর