বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

রোজার পরে এসএসসি, ঈদুল আজহা শেষে এইচএসসি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪, ১১:৫৩ অপরাহ্ন

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষা এপ্রিল মাসের মাঝামাঝি এবং এইচএসসি ও সমমান পরীক্ষা জুনের শেষ সপ্তাহে শুরুর পরিকল্পনা করছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বড় ধরনের কোনো অঘটন না ঘটলে এ শিডিউল বাস্তবায়ন করতে চায় সরকার।
বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী বছর পূর্ণাঙ্গ সিলেবাসে এসএসসি ও পুনর্বিন্যাসকৃত (২০২৩ সালে প্রণীত) সিলেবাসে এইচএসসি পরীক্ষা হবে।
বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন, পবিত্র রমজান, ঈদুল ফিতর ও ঈদুল আজহার ছুটির কারণে এমন শিডিউল তৈরি করা হয়েছে।
ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার গণমাধ্যমকে বলেন, এবার মার্চে রমজান মাস, ৩১ মার্চ অথবা ১ এপ্রিল ঈদুল ফিতর হতে পারে। সেজন্য রোজা ও ঈদের ছুটির পর এসএসসি ও সমমান পরীক্ষা হবে।
এ ছাড়া এইচএসসি ও সমমান পরীক্ষা ঈদুল আজহার পর শুরুর পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। সরকারি বর্ষপঞ্জি হিসেবে, ৭ জুন পবিত্র ঈদুল আজহা (চাঁদ দেখার ওপর নির্ভরশীল)।
সেই হিসাবে জুনের শেষাংশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু করা যেতে পারে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর