শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

সামরিকভাবে বন্ধ থাকার পর ইরানে বিমান চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ৪:০০ অপরাহ্ন

সাময়িকভাবে স্থগিত থাকার পর বিমান চলাচল স্বাভাবিক হলো ইরানে।আজ  শনিবার (২৬ অক্টোবর) ইসরায়েলি হামলার মুখে স্থগিতাদেশ দেওয়ার  কিছুক্ষণ পরেই স্থানীয় সময় সকাল ৯টা থেকে স্বাভাবিক হয় ফ্লাইট চলাচল। তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

বেসামরিক বিমান চলাচল সংস্থার একজন মুখপাত্র ফ্লাইট চলাচল স্বাভাবিক হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। পাশাপাশি বিমান সংস্থাগুলোর বার্তার দিকে নজর রাখার জন্য যাত্রীদের পরামর্শ দিয়েছেন তিনি।

ওই মুখপাত্র আরও বলেছেন, কোনও নির্দিষ্ট ফ্লাইটের সময় সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য সরাসরি সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যাত্রীদের যোগাযোগ করতে হবে।

চলতি মাসের শুরুতে ইসরায়েলে সিরিজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। ওই হামলায় ইসরায়েলে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। হামলায় পশ্চিম তীরে একজন নিহত হন।

এই হামলার জবাবে শনিবার ভোরে দেশটির সামরিক স্থাপনায় প্রতিশোধমূলক হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।ইরানের নিরাপত্তা বাহিনী জানায়, স্থানীয় সময় ভোররাত ২টা ৩০ মিনিটের দিকে হামলা শুরু হয়।

রাজধানী তেহরান ও নিকটবর্তী সামরিক ঘাঁটিতে কয়েক ঘণ্টা ধরে একাধিক বিস্ফোরণের খবর জানিয়েছে ইরানি সংবাদমাধ্যমগুলো। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। হামলার পর অনির্দিষ্টকালের জন্য সবরকম ফ্লাইট বাতিল করে ঘোষণা দিয়েছিল কর্তৃপক্ষ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর