বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

কারো অপরাধের দায় বিএনপি নেবে না : মেজর (অব.) হাফিজউদ্দিন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ৩:৫৪ অপরাহ্ন

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহাম্মেদ (বীর বিক্রম) বলেছেন, বিএনপি হচ্ছে গণমানুষের দল। কারো অপরাধের দায় বিএনপি নেবে না। দলমত নির্বিশেষে আমরা সবাই মিলেমিশে বসবাস করবো। 

আজ শুক্রবার ভোলার তজুমদ্দিন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সাথে এক মতবিনিময় সভা শেষে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
হাফিজ উদ্দিন আহাম্মেদ আরো বলেন, জনগণ মনে করে ছাত্র জনতা ও রাজনৈতিক দলসমূহের প্রচেষ্টায় দ্বিতীয় বারের মত এই দেশটা স্বাধীন হয়েছে। আমরা নিরপেক্ষ পররাষ্ট্রনীতি অবলম্বন করবো। আমরা কোনো দেশের গোলাম হয়ে থাকতে রাজি না। আমরা অপকর্ম করার জন্য রাজনীতি করি না।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু, সদস্য সচিব ওমর আসাদ রিন্টু, যুগ্ম আহবায়ক মাকসুদুর রহমান, জাকির হোসেন হাওলাদার, চাঁদপুর ইউনিয়ন (দক্ষিণ) বিএনপি’র সভাপতি মহিউদ্দিন জুলফিকার, সোনাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন পাটোয়ারী, চাচড়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আবুল কালাম নিরব, উপজেলা ওলামা দলের সভাপতি মাওঃ আঃ হালিম জাহাঙ্গীর, উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান মোহাম্মদ সাফা পিন্টু, সদস্য সচিব শাজাহান, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি কামাল উদ্দিন, সম্পাদক রুহুল আমিন খোকন, শ্রমিক দলের সভাপতি ইকবাল হোসেন লিটন, উপজেলা ছাত্রদল আহ্বায়ক মোঃ মামুন হোসেন, তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদল আহ্বায়ক মোঃ রাসেল আহমেদ প্রমুখ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর