শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

করদাতাদের অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে উদ্বুদ্ধ করতে প্রচারণা চালানো হচ্ছে : এনবিআর চেয়ারম্যান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ১২:১৬ অপরাহ্ন

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান  বলেছেন, করদাতাদের অনলাইনের মাধ্যমে তাদের আয়কর রিটার্ন জমা দিতে উদ্বুদ্ধ করতে ব্যাপক প্রচারণা চালাচ্ছে রাজস্ব বোর্ড ।

তিনি বলেন, ‘রিটার্ন জমা দেওয়ার পরে করদাতারা তাৎক্ষণিকভাবে তাদের প্রাপ্তিস্বীকার স্লিপ এবং সার্টিফিকেট পেতে পারেন।’

আজ বিকেলে রাজধানীর আগারগাঁওস্থ এনবিআর ভবনে এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান এসব কথা বলেন।

তিনি বলেন, অনলাইনে আয়কর  রিটার্ন দাখিল করার জন্য কোনও নথি জমা বা আপলোড করার দরকার নেই। যে কেউ কোনও নথি ছাড়াই ই-রিটার্ন জমা দিতে পারে।

তিনি আরও বলেন, ‘ব্যবসা সহজতার করার জন্য ই-রিটার্নের সাথে কোন নথি প্রদানের প্রয়োজন নেই।’

এনবিআর চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সচিব রহমান বলেছেন, ই-রিটার্ন জমা দেওয়ার সুবিধা হচ্ছে করদাতাদের তাদের আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য কর অফিসে যাওয়ার দরকার নেই।

‘আমরা করদাতাদের কর অফিসে না আসতে এবং এইভাবে সহজে এবং কোনো খরচ ছাড়াই তাদের রিটার্ন (অনলাইনের মাধ্যমে) জমা দেওয়ার সুবিধা দিতে এবং উৎসাহিত করতে চাই। এটা খুবই সহজ..।’

শতাংশের ভিত্তিতে অনলাইনে কর পরিশোধ না করার জন্য এনবিআর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছে বলে উল্লেখ করে তিনি বলেন,‘আমরা সমস্যাটি সমাধান করার চেষ্টা করব।’

এনবিআর চেয়ারম্যান বলেন, অনলাইনের মাধ্যমে করপোরেট ট্যাক্স রিটার্ন দাখিল সফল করতে তারা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, ‘আমাদের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে- আমাদের কর দাতাদের কর অফিসে আসা কমানো এবং ধীরে ধীরে শূন্যে নামিয়ে আনা।’

এনবিআর ক্রমান্বয়ে অনলাইনের মাধ্যমে কর দাতাদের প্রয়োজনীয় সকল কিছু নিশ্চিত করতে এবং একটি স্বয়ংক্রিয় পরিবেশ তৈরি করতে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

রহমান বলেন, তার রাজস্ব বোর্ডের প্রধান কাজ হলো ফাঁকি দেওয়া রাজস্ব জাতীয় কোষাগারে আনা।

তিনি আরও বলেন, ‘এটি আসলে আমাদের প্রধান কাজ, অবশ্যই আমরা সেই লক্ষ্যেই কাজ করছি।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর