বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

১০ অতিরিক্ত আইজিপিকে বদলি ও পদায়ন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ৫:৩৩ অপরাহ্ন

পদোন্নতি পাওয়া ১০ অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শককে গুরুত্বপূর্ণ সব ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে। আজ (বুধবার) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

ডিআইজি হিসেবে সিআইডিতে কর্মরত ও অতিরিক্ত আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. মতিউর রহমান শেখকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি), অতিরিক্ত আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ডিআইজি মো. আলমগীর আলমকে পুলিশ সদর দপ্তরে, অ্যান্টি টেরোরিজম ইউনিটের উপপুলিশ মহাপরিদর্শক ও অতিরিক্ত আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত সরদার তমিজ উদ্দিন আহমেদকে রেলওয়ে পুলিশে, পুলিশ অধিদপ্তরের উপপুলিশ মহাপরিদর্শক ও অতিরিক্ত আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. দেলোয়ার হোসেন মিঞা হাইওয়ে পুলিশে, পুলিশ অধিদপ্তরের উপপুলিশ মহাপরিদর্শক ও অতিরিক্ত আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. আবদুল্লাহ আল মাহমুদকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে, আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক সেলিম মো. জাহাংগীরকে পুলিশ সদর দপ্তরে, নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহা. আবদুল আলীম মাহমুদকে পুলিশ সদর দপ্তরে,স্পেশাল সিকিউরিটি এন্ড প্রটেকশন ব্যাটালিয়নে ডিআইজি হিসেবে কর্মরত ও অতিরিক্ত আইজি (সুপারনিউমারারি) পদে পদোন্নতি প্রাপ্ত গোলাম কিবরিয়াকে পুলিশ সদর দপ্তরে, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ও বর্তমানে অতিরিক্ত আইজি, পিবিআই, ঢাকা হিসেবে বদলির আদেশপ্রাপ্ত মো. তওফিক মাহবুব চৌধুরীর আদেশ বাতিল করা হয়েছে।

এছাড়া সিআইডির উপপুলিশ মহাপরিদর্শক ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত (সুপারনিউমারারি) কুমুম দেওয়ানকে নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।

জনস্বার্থে জারি এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর