শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

কমলা হ্যারিস কৃঙ্গাঙ্গ ভোটারদের দলে টানার জোর প্রচেষ্টা চালাচ্ছেন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ৩:০৩ অপরাহ্ন

ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের দিকে ঝুঁকে পড়া কৃঙ্গাঙ্গ পুরুষ ভোটারদের দলে টানার জোর প্রচেষ্টা চালাচ্ছেন। প্রতিদ্বন্ধি দুই প্রার্থী সোমবার পেলসিলভানিয়ায় মুখোমুখি নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।  যুক্তরাষ্ট্রের ইরি থেকে এএফপি জানায়।

হোয়াইট হাউসে প্রবেশের দৌড়ে আর মাত্র তিন সপ্তাহ সময় আছে, কিন্তুু সাম্প্রতিক পরিচালিত বিভিন্ন জরিপের ফলাফলে দেখা গেছে ডেমোক্র্যাটিক ভাইস প্রেসিডেন্ট সাবেক রিপাবলিকান প্রেসিডেন্টের চেয়ে সামান্য এগিয়ে রয়েছেন।

এদিকে একটি ব্যতিক্রমী পদক্ষেপে হ্যারিস বুধবার ট্রাম্পের সঙ্গে ফক্স নিউজের সঙ্গে খোলামেলা সাক্ষাতকার দিবেন। সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট পাল্টা দাবি করছেন, কমলা সিদ্ধান্তহীন ডানপন্থী ভোটারদের কাছে পৌঁছাতে মিডিয়াকে সূক্ষভাবে এড়িয়ে যাচ্ছেন।

হ্যারিস সম্প্রতি বিশেষ করে কৃঙ্গাঙ্গ পুরুষ ভোটারদের আস্থা হারিয়েছেন। অথচ এইসব ভোটার ২০২০ সালের নির্বাচনে জো বাইডেনকে জয়ী হতে সহায়তা করেছিল। সোমবার কমলা তাদের মন জয় করার জন্য একটি নতুন অর্থনৈতিক পরিকল্পনার ঘোষণা দিয়েছেন।

তার নির্বাচনী প্রচারণায় বলা হয়েছে, তার ‘সুযোগের আলোচ্যসূচি’ ‘কৃঙ্গাঙ্গদের আর্থিক স্বাধীনতা অর্জনের সরঞ্জাম, তাদের পরিবারের জন্য কম খরচে আরো ভালভাবে সরবরাহ করা এবং তাদের অধিকার রক্ষায় পরিকল্পনা করা হয়েছে।’

হ্যারিস দ্য শেড রুম-এর সাথে এক সাক্ষাতকারে বলেছেন, ‘আমি কৃঙ্গাঙ্গ পুরুষসহ সবার ভোট আদায় করতে চাই’।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর