বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

নেত্রকোনা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ৬:৩৯ অপরাহ্ন

নেত্রকোনা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক চেয়ারম্যান মারুফ হাসান খান অভ্রকে (৫৫) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ৬টার দিকে রাজধানীর কলাবাগান থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে নেত্রকোনা গোয়েন্দা পুলিশের একটি টিম।

গ্রেফতার মারুফ হাসান খান অভ্র নেত্রকোনা পৌর শহরের মোক্তারপাড়া এলাকার বাসিন্দা এবং সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত অধ্যাপক মো. তফসির আহমেদ খানের ছেলে। দুপুরে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি ও মিডিয়া) মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্যাতনকারী হিসেবে পরিচিতি ছিলেন মারুফ হাসান খান। ১ সেপ্টেম্বর নেত্রকোনা মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে করা একটি মামলার এজাহারনামীয় আসামি তিনি। এজন্য তাকে গ্রেফতার করা হয়েছে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, ‘গ্রেফতার মারুফ হাসান খানকে আদালতে তুলে সাত দিনের রিমান্ড আবেদন করা হবে।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর