বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

অবসরে গেলেন আইন সচিব গোলাম রব্বানী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ৪:৫৭ অপরাহ্ন

গত দুই মাসে গুরুত্বপূর্ণ দুটি পদে দায়িত্ব পালন করে অবসরে গেলেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম রব্বানী।

বুধবার তার অবসর মঞ্জুর করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় ৯ অক্টোবর সরকারি চাকরি থেকে গোলাম রব্বানীর অবসর মঞ্জুর করা হয়েছে। ২০২৫ সালের ৯ অক্টোবর পর্যন্ত ১২ মাস তিনি পূর্ণ গড় বেতনে অবসরোত্তর ছুটি পাবেন।

সুপ্রিমকোর্টের সাবেক রেজিস্ট্রার জেনারেল গোলাম রব্বানীকে আড়াই মাস আগে আওয়ামী লীগ সরকার জেলা ও দায়রা জজ করে চট্টগ্রামে পাঠিয়েছিল।গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে যুগ্ম সচিব পদমর্যাদায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে আনা হয়।যুগ্ম সচিব থাকা অবস্থায় গত ৮সেপ্টেম্বর তাকে সচিব হিসেবে চলতি দায়িত্ব দেওয়া হয়। এরপর ১৮ সেপ্টেম্বর তাকে আইন ও বিচার বিভাগের সচিব করা হয়।

অবসরে যাওয়ার আগে এক মাসেরও কম সময় সচিব হিসেবে দায়িত্ব পালন করেন গোলাম রব্বানী।

এর আগে বিভিন্ন জেলায় বিচারকের দায়িত্ব পালন করা গোলাম রব্বানীকে ২০২২ সালে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেলের দায়িত্ব দেয় বিগত আওয়ামী লীগ সরকার। রাষ্ট্রের পদমর্যাদাক্রম অনুযায়ী এই পদ জ্যেষ্ঠ সচিবের সমপর্যায়ের। এর আগে তাকে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার করা হয়েছিল, যেটি সচিব পদমর্যাদার।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর