বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কার কাজ পুরোদমে এগিয়ে চলছে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ৩:১৬ অপরাহ্ন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কার কাজ পুরোদমে এগিয়ে চলছে। আগামী এক মাসের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কার কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

গণপূর্ত মন্ত্রণালয় থেকে এ সংস্কার কাজের সার্বিক তদারকি করা হচ্ছে। সংস্কার কাজের সঙ্গে জড়িতরা জানিয়েছেন, আগামী এক মাসের মধ্যে কাজ শেষ করতে তাগিদ দেয়া হয়েছে।
মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভবন পরিদর্শনে গিয়েছিলেন। তার সাথে ছিলেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।

আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, আমরা আশা করি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফুল স্কেলে বিচার কাজ মাস খানেকের মধ্যে শুরু হয়ে যাবে। আগামী এক সপ্তাহের মধ্যে ট্রাইব্যুনাল পুনর্গঠন হয়ে যাবে।

সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ও আপিল বিভাগের বিচারপতিদের সঙ্গে বুধবার বিকেলে সাক্ষাৎ করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘বিচার বিভাগের যে সকল সমস্যা হচ্ছে এবং আইন মন্ত্রণালয় ও সুপ্রিম কোর্টের মধ্যে যে সমস্ত ক্ষেত্রে আরও সহযোগিতার প্রয়োজন সে সব বিষয়ে কথা হয়েছে।’

এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছিলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কার জরুরি। আন্তর্জাতিক মানের বিচার প্রক্রিয়া যে ট্রাইব্যুনালে হবে সে ভবনটি এ পর্যায়ে উপযোগী নয়। তারই আলোকে ভবন সংস্কারের কার্যক্রম শুরু হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর