বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

সালমান এফ রহমান ফের সাত দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ৩:৩৩ অপরাহ্ন

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হত্যা চেষ্টার অভিযোগে ঢাকা জেলার পৃথক দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার তাকে কারাগার থেকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর ঢাকার নবাবগঞ্জ ও  দোহারের পৃথক দুই হত্যা মামলায় সাত দিন করে ১৪ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অপর দিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট এম সাইফুল ইসলাম তার জামিন আবেদন নামঞ্জুর করে নবাবগঞ্জের মামলায় চার ও দোহারের মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া দোহার থানার আরো দুইটি হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
গত ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পালিয়ে যাওয়ার সময়ে রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমানকে গ্রেফতার করা হয়। নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে (২৪) হত্যার অভিযোগে করা মামলায় ১৪ আগস্ট তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ।
উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট ঢাকা জেলার নবাবগঞ্জ থানা এলাকায় ছাত্রদের হত্যা চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। এছাড়া গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা জেলার দোহার থানা এলাকায় ছাত্রদের হত্যা চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। দুই মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদনসহ সাত দিন করে ১৪ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত দুই মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর শুনানি শেষে নবাবগঞ্জের মামলায় চার ও দোহারের মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর