শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

গেট ভেঙে বাংলাদেশ ঢুকে পড়লো দুই ভারতীয়

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ২:১৫ অপরাহ্ন

মদ্যপ দুই ভারতীয় নাগরিক বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে সাতক্ষীরার ভোমরা আইসিপির গেট ভেঙে বাংলাদেশে ঢুকে পড়লেন । তাদেরকে আটক করেছে বিজিবি। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরা‌তে তা‌দের আটক করা হয়। 

আটক দুই জন হ‌লেন- ভারতের উত্তর ২৪ পরগনা জেলার নিউ টাউন থানার গৌ  রাঙ্গনগর গ্রামের সুরঞ্জন সরকারের ছেলে প্রকাশ সরকার (৩৯) ও বিধু সরকারের ছেলে দিলু সরকার (২০)।

বি‌জি‌বির সাতক্ষীরা ৩৩ ব্যাটা‌লিয়‌নের অধিনায়ক লে. ক‌র্নেল আশরাফুল হক জানান, মধ্যরা‌তে ভোমরা আইসিপি দিয়ে ভারতীয় মদ্যপ চালক ও তার সহকারী একটি সাদা পিকআপ (IND-WB25M4037) চালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় চেকপোস্টে কর্তব্যরত নায়েক জিহাদ হোসেনের নেতৃত্বে বিজিবির একটি টহলদল তাদেরকে নিবৃত করে এবং মদ্যপ অবস্থায় পিকআপসহ আটক করে।

তিনি জানান, আটক চালক ও তার সহকারী অতিরিক্ত মাদক সেবনে মাতাল অবস্থায় থাকায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কথাবার্তায় অসংলগ্নতা প্রকাশ পায়। পরে তাদেরকে সাতক্ষীরা ব্যাটালিয়ন সদরে নেওয়া হয়। নেশা কেটে গেলে তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ভারতের উত্তর ২৪ পরগনা জেলার নিউ টাউন থানার গৌরাঙ্গনগর গ্রামের বা‌সিন্দা।

এ বিষয়ে রাত দেড়টার দি‌কে বিজিবির ভোমরা কোম্পানি কমান্ডার ও বিএসএফের গোজাডাঙ্গা কোম্পানি কমান্ডারের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিজিবির ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার আফজাল হোসেন বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে তারা পিকআপযোগে ভোমরা স্থলবন্দরের জিরো পয়েন্টে ক্রসিং গেট ভেঙে বাংলাদেশ প্রবেশ করে। এ সময় ভোমরা স্থলবন্দরের জিরো পয়েন্টে ক্রসিং গেট, তিনটি রোড ডিভাইডার, বাঁশকল চেকপোস্টের গেট, একটি মোটরসাইকেল ও একটি ইজিবাইক ক্ষতিগ্রস্ত হয়। এ ধরনের কর্মকাণ্ডের জন্য বিজিবির পক্ষ থেকে বিএসএফকে কড়া প্রতিবাদ প্রতিবাদ জানানো হয়।

প্রতিউত্তরে ঘোজাডাঙ্গা কোম্পানি কমান্ডার এসি নবীন কুমার বলেন, গাড়িচালক অতিরিক্ত মাত্রায় মাদকদ্রব্য সেবন করে মাতাল অবস্থায় অতিরিক্ত গতিতে গাড়ি চালিয়ে ভারতের অভ্যন্তরে ৩/৪টি ইজিবাইক ভেঙে এবং গোজাডাঙ্গা আইসিপির দুটি গেট ভেঙে ভোমরা স্থলবন্দরের দিকে আগমন করে। এ সময় বেপরোয়া গতির কারণে বিএসএফ টহলদল তাদেরকে নিবৃত করতে ব্যর্থ হয়। এ বিষয়ে তিনি বিজিবির কাছে দুঃখ প্রকাশ করেন।

অবৈধ অনুপ্রবেশকারী উল্লেখিত ভারতীয় নাগরিকগণকে থানায় হস্তান্তর ও মামলা রুজু করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর