শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

সোমবার রাজধানীতে বিক্ষোভ ও সমাবেশ করবে হেফাজত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪, ৫:১৭ অপরাহ্ন

হযরত মুহাম্মদের (স.)  নামে জঘন্য কটূক্তির ঘটনায় প্রতিবাদ ও দায়ীদের দ্রুত গ্রেফতারের দাবিতে আগামী সোমবার (৩০ সেপ্টেম্বর)  বিকাল ৩টায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হেফাজত মহাসচিব শায়েখ সাজিদুর রহমান।

আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টিম্বর) বিকালে হেফাজতের ঢাকা মহানগর কমিটির দফতর সম্পাদক মাওলানা আফসার মাহমুদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে  এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব ও সেক্রেটারি মাওলানা মামুনুল হক বলেন,  ‘ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক রাসুলের (স.) নামে জঘন্য কটূক্তি এবং বিজেপির সংসদ সদস্য নিতেশ নারায়ণ রানে কর্তৃক তাকে সমর্থন করার ঘটনায় বিশ্বের সর্বস্তরের ধর্মপ্রাণ ও নবীপ্রেমিক মুসলমানদের অন্তরে আগুন জালিয়ে দিয়েছে। এই কটূক্তির নিন্দা ও প্রতিবাদ জানানোর ভাষা আমরা খুজে পাচ্ছি না।’

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর