শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

চবির ১৪টি হলে নতুন প্রভোস্ট নিয়োগ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ৭:২৭ অপরাহ্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক ১৪টি হলে নতুন প্রভোস্ট নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নিয়োগপ্রাপ্ত প্রভোস্টরা আগামী এক বছরের জন্য হলগুলোতে এ দায়িত্ব পালন করবেন।

আজ রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ছেলেদের ৯টি হলে নিয়োগপ্রাপ্ত প্রভোস্টরা হলেন- শাহজালাল হলে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. ফুয়াদ হাসান, শাহ্ আমানত হলে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের  অধ্যাপক ড. মো. গোলাম কিবরিয়া, সোহরাওয়ার্দী হলে দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান, আলাওল হলে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন, এ এফ রহমান হলে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তাছলিম উদ্দীন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে রসায়ন বিভাগের অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, শহীদ আব্দুর রব হলে পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলে রাজনীতি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এজিএম নিয়াজ উদ্দিন এবং মাস্টার দা সূর্যসেন হলে বন ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড.মোহাম্মদ সৈয়দ শামসুল হুদা।

মেয়েদের ৫টি হলে নিয়োগপ্রাপ্ত প্রভোস্টরা হলেন- প্রীতিলতা হলে আইন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহীন চৌধুরী, শেখ হাসিনা হলে আইন বিভাগের সহযোগী অধ্যাপক শারমিন আফরোজ, শামসুর নাহার হলে ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. বেগম ইসমত আরা হক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলে লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. সোনিয়া হক এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. এসএম রফিকুল ইসলাম।

প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর শিক্ষার্থীদের তোপের মুখে গত ১১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ১৪টি হলের প্রভোস্ট পদত্যাগ করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর