বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

আমির অবসর ভেঙে ফেরার ঘোষণা দিলেন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৫ মার্চ, ২০২৪, ৩:২৭ অপরাহ্ন

২০২০ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে গিয়েছিলেন মোহাম্মদ আমির। তিন বছর তিন মাস পর আবার তিনি অবসর ভাঙলেন। তার মানে এখন থেকে পাকিস্তান দলের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য উন্মুক্ত তিনি। আগামী ১ জুন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে সংক্ষিপ্ত ফরম্যাটের ধুন্ধুমার বিশ্বকাপ।

অবসর ভেঙে ফেরার বিষয়ে ৩১ বছর বয়সী আমির বলেন, ‘আমি এখনও পাকিস্তানের হয়ে খেলার স্বপ্ন দেখি। জীবন কখনো কখনো আমাদের এমন একটা অবস্থানে নিয়ে আসে যেখানে এসে আমাদের সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করতে হয়। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও আমার মধ্যে ইতিবাচক একটি আলোচনা হয়েছে। সেই আলোচনায় অত্যন্ত সম্মানজনকভাবে আমার কাছে অনুভূত হয়েছে যে পাকিস্তান দলের আমাকে দরকার ছিল এবং এখনও আমি পাকিস্তানের হয়ে খেলতে পারতাম। এ পর্যায়ে পরিবার ও শুভাকাঙ্খীদের সঙ্গে আলোচনা করে আমি সিদ্ধান্ত নিয়ে ঘোষণা দিচ্ছি যে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে পাকিস্তানের হয়ে আবার খেলতে আমি এখন উন্মুক্ত।’

তিনি আরও বলেন, ‘আমি এটা কেবল আমার দেশের জন্য করতে চাই। সে কারণে এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্তেরও আগে। সবুজ জার্সি গায়ে জড়ানো এবং দেশের হয়ে খেলার তীব্র ইচ্ছাটা আমার সবসময় ছিল এবং ভবিষ্যতেও থাকবে।’

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর