বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রেইনি চিকিৎসকদের কর্মবিরতি বকেয়া ভাতার দাবিতে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৫ মার্চ, ২০২৪, ৩:২০ অপরাহ্ন

বিগত ৯ মাসের বকেয়া ও ৬ মাসের বর্ধিত বকেয়া ভাতার দাবিতে কর্মবিরতি ও সংবাদ সম্মেলন করেছেন পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা। বৃহস্পতিবার রাজধানীর রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে দুপুর দেড়টায় সংবাদ সম্মেলন করেন তারা।

সংবাদ সম্মেলনে প্রাইভেট পোস্টগ্রাজুয়েট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. জাবির হোসেন বলেন, দেশের প্রাইভেট পোস্টগ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের ভাতা বাড়িয়ে ৫০ হাজার এবং ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ৩০ হাজার টাকায় উন্নীত করতে হবে।

সংবাদ সম্মেলনে ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়, ২০১৬ সালে তাদের মাসিক ভাতা ১৫ হাজার করা হয়। ২০২৪ সালে এসেও সেই ভাতা বাড়ানো হয়নি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে একজন ইন্টার্ন কীভাবে ১৫ হাজার টাকায় সংসার চালাবে- সেটা এখন সবার প্রশ্ন। গত বছর ২০ হাজার উন্নীত করার আশ্বাস দেয়া হলেও সেটার কোনো বাস্তবায়ন হয়নি। বর্তমান বাজার মূল্যের সঙ্গে মিল রেখে ইন্টার্ন ডাক্তারদের মাসিক ভাতা ৩০ হাজার টাকায় উন্নীত করার দাবি এখন যুক্তিসঙ্গত।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) অধীনে পোস্টগ্রাজুয়েট ট্রেইনি ডক্টররা গত ৯ মাস ধরে ভাতা বঞ্চিত। বিগত ২-৩ মাস ধরে নানা তাল বাহানা এবং দিন-তারিখ দেয়ার পরও এখন পর্যন্ত টাকা দেয়নি বিসিপিএস কর্তৃপক্ষ। সেই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীনে প্রাইভেট রেসিডেন্ট ও নন রেসিডেন্ট চিকিৎসকদের ভাতাও বকেয়া আছে।

বকেয়া ভাতা দেয়া ও ভাতা বৃদ্ধির দাবিতে বর্তমানে কর্মবিরতি পালন করছেন প্রাইভেট পোস্টগ্রাজুয়েট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর