বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিতে বাধা নেই

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৪৪ অপরাহ্ন

জোনায়েদ সাকির নেতৃত্বাধীন গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিতে বলা হাইকোর্টের রায় স্থগিত চেয়ে নির্বাচন কমিশনের (ইসি) করা আপিল আবেদন প্রত্যাহার করে নেওয়া হয়েছে। প্রত্যাহার আবেদনে বলা হয়, আপিল মামলা পরিচালনা করতে ইসি আগ্রহী নয়। এ কারণে হাইকোর্টের রায়ের আলোকে গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিতে কোনও আইনি বাধা রইলো না বলে জানিয়েছেন আইনজীবীরা।

আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গণসংহতি আন্দোলনের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আমরা আশা করছি, এখন খুব দ্রুতই গণসংগতি আন্দোলনকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি করবে ইসি।’ এ সময় জোনায়েদ সাকি উপস্থিত ছিলেন।

এর আগে ২০১৯ সালের ১১ এপ্রিল গণসংহতি আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে নির্দেশ দেন হাইকোর্ট। ৩০ দিনের মধ্যে নির্বাচন কমিশনকে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

পরে ২০২২ সালের ৬ জুন গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিতে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আপিল আবেদন করে ইসি। সেদিন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ‘গণসংহতি আন্দোলন ২০১৯ সালে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করলে নির্বাচন কমিশন সেই আবেদন নাকচ করে দেয়। ইসির ওই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করা হয়। রিটের শুনানি নিয়ে হাইকোর্ট গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিতে নির্দেশ দেন। ওই রায়ের বিরুদ্ধ ইসি আপিল দায়ের করে।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর