বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ঢাকা ব্যাংকের এমডি এমরানুল হক মারা গেছেন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ২:৫৫ অপরাহ্ন

ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এমরানুল হক মারা গেছেন। রবিবার (৮ সেপ্টেম্বর) ভোরে কলকাতার অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ব্যাংকের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

কয়েক বছর ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন এমরানুল হক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্রসন্তান রেখে গেছেন।

ব্যবস্থাপনায় স্নাতক ও ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রিধারী এমরানুল হক ১৯৮৬ সালে ব্যাংক অব ক্রেডিট অ্যান্ড কমার্স ইন্টারন্যাশনালে (বিসিসিআই) ম্যানেজমেন্ট ট্রেইনি বা ব্যবস্থাপনা প্রশিক্ষণার্থী হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৯৮ সালে তিনি ঢাকা ব্যাংকে যোগদান করেন। ঢাকা ব্যাংকের বিভিন্ন করপোরেট শাখার ব্যবস্থাপক, উপব্যবস্থাপনা পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

২০২০ সালের ফেব্রুয়ারি মাসে এমরানুল হক ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে নিয়োগ পান।

জানা গেছে, এমরানুল হকের মরদেহ আজ কলকাতা থেকে দেশে ফিরিয়ে আনা হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর