সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সাংবাদিকরা মাদক থেকে যখন টাকা পাচ্ছেন না তখন লিখছেন পুলিশ অকার্যকর: আইজিপি শাড়ি-কাণ্ডে বাদীকে হুমকির অভিযোগে আরেক মামলা, তানজিন তিশাকে আদালতে তলব লক্ষ্মীপুর হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা ‘বিরোধীদলে থাকতেই বসতভিটায় কবরে বাধা, ক্ষমতায় গেলে কী করবে জামায়াত?’: ডা. তাসনিম জারা বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগের উদ্যোগ জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রার বদলি গাড়িতে গুলির ঘটনায় কণ্ঠশিল্পী আসিফ আকবরের মামলা চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হলেন ডা. শাহাদাত

লক্ষ্মীপুর হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৬:৫৩ অপরাহ্ন

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে জুয়েল হোসেন নিরব নামে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে চেয়ার দিয়ে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে শাহেদ নামে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। হাসপাতালের ভেতরে এমন হামলার ঘটনায় চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রোববার (২৫ অক্টোবর) রাতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। আহত জুয়েল হোসেন নিরব লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

অভিযুক্ত শাহেদ দালাল বাজার ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি এবং লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে জুয়েলকে চেয়ার দিয়ে আঘাত করার পাশাপাশি এলোপাতাড়ি কিল-ঘুসি ও লাথি মারা হচ্ছে। অভিযোগ রয়েছে, শাহেদ ও তার অনুসারীরা এ হামলায় অংশ নেন।

একপর্যায়ে হামলা থেকে বাঁচতে জুয়েল হাসপাতালের জরুরি বিভাগে আশ্রয় নেন। তবে সেখানেও তাকে অনুসরণ করে ঢুকে পড়েন শাহেদ ও তার সহযোগীরা। অভিযোগ অনুযায়ী, জরুরি বিভাগের ভেতরেই চেয়ার দিয়ে পেটানোর পাশাপাশি কিল-ঘুসি ও লাথি মেরে জুয়েলকে রক্তাক্ত জখম করা হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত শাহেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ ও সদস্যসচিব হাসিবুর রহমান অভি জানান, শাহেদ আগে দালাল বাজার কলেজ ছাত্রদলের ক্লাস কমিটির নেতা ছিলেন। বর্তমানে সংগঠনে তার কোনো পদ-পদবি নেই। তবে তিনি পৌর ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অরূপ পাল বলেন, হাসপাতালে ঢুকে হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। পুরো ঘটনা হাসপাতালের সিসিটিভি ক্যামেরায় স্পষ্টভাবে ধারণ হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। এ ঘটনায় হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীরাও আতঙ্কে রয়েছেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর