মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জাপানের টোকিওতে বাংলাদেশ ও জাপানের প্রধানমন্ত্রীর বৈঠক ২৭ অক্টোবর রাজধানীতে পাকিস্তানি নাগরিক ও ধানমন্ডিতে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ১২ দেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৫, আক্রান্ত ১৩৬৬ নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪ রাজশাহীতে আখচাষীদের ১২ কোটি টাকা প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী সকল ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

১২ দেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৫:২১ অপরাহ্ন

মধ্যপ্রাচ্যের ১২টি দেশে ভ্রমণের বিষয়ে মার্কিন নাগরিকদের সতর্ক করেছে সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলো। আঞ্চলিক সংঘাত, ফ্লাইট বাতিল এবং আকাশসীমা বন্ধ থাকার ঝুঁকি বিবেচনায় নিয়ে এ সতর্কতা জারি করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) দূতাবাসগুলোর পক্ষ থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।

বিবৃতিতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, জর্ডান, বাহরাইন, ওমান, ইরান, কাতার, ইরাক, লেবানন, ইয়েমেন ও ইসরায়েলে অবস্থিত মার্কিন মিশনের প্রধানদের স্বাক্ষর রয়েছে। এতে সংঘাত ও বিমান চলাচলে বিঘ্নের কারণে আপাতত এসব দেশে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

এসব দেশে বর্তমানে অবস্থানরত মার্কিন নাগরিকদেরও বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। একই সঙ্গে বিমান সংস্থাগুলোর কার্যক্রমের ওপর নজর রাখা, সংশ্লিষ্ট মার্কিন মিশনের সঙ্গে যোগাযোগ বজায় রাখা এবং পরিস্থিতির আকস্মিক পরিবর্তনের জন্য প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

যৌথ বিবৃতিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। সংঘাতের প্রভাব তাৎক্ষণিক যুদ্ধক্ষেত্রের বাইরেও ছড়িয়ে পড়তে পারে। ইরান ও তেহরান-সমর্থিত গোষ্ঠীগুলো বিদেশে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা, ব্যবসাপ্রতিষ্ঠান ও সংস্থাকে লক্ষ্যবস্তু করতে পারে বলেও সতর্ক করা হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর