সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
শাহ আমানতে সাড়ে ৫ কোটি টাকা মূল্যের সিগারেট ও আইফোন জব্দ আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী বস্ত্র ও পাট খাতের উন্নয়নে শিল্প, একাডেমিয়া ও সরকারের সমন্বিত উদ্যোগ প্রয়োজন : খন্দকার আব্দুল মুক্তাদির মোংলা বন্দরের কাছে আকরাম পয়েন্টে এলএনজি স্টেশন করা হবে: শেখ রবিউল আলম গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র এ বছরের মধ্যেই পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বিশ্ববাজারে ফের বেড়েছে জ্বালানি তেলের দাম শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন তা অজানা: চিফ প্রসিকিউটর হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন তা অজানা: চিফ প্রসিকিউটর

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৪:২৮ অপরাহ্ন

শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন, তা এখনো পরিষ্কারভাবে বাংলাদেশ জানে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। আইনি লড়াইয়ের মাধ্যমেই তাকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

একইসঙ্গে জুলাই আন্দোলনে হতাহতের ঘটনায় ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ দাখিলের কথাও জানান তিনি।

আজ সোমবার (১৭ আগস্ট) এসব কথা জানান চিফ প্রসিকিউটর।

তিনি বলেন, আমরা আইনি লড়াই করে আনার জন্য বাংলাদেশ সরকার ভারতকে প্রত্যর্পণের জন্য আবেদন করেছে, এটি আইনি প্রক্রিয়া।

জুলাই আন্দোলনে ভূমিকার অভিযোগে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করা হয়েছে বলেও জানান চিফ প্রসিকিউটর।

তিনি বলেন, জুলাই আন্দোলনে তাদের ভূমিকার কারণে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত এবং প্রায় ৩০ হাজার মানুষ পঙ্গুত্ববরণ করেছেন। এসব অপরাধের দায় আসামিদের নিতে হবে এবং ট্রাইব্যুনাল তাদের সর্বোচ্চ শাস্তি দেবেন বলে তারা প্রত্যাশা করছেন।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর