বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার ঢাকার বার্তা নিয়ে দিল্লিতে মোদির কাছে দীনেশ ত্রিবেদী আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী বাংলাদেশে ভিসার প্রযুক্তি ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর আলোচিত মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জানা গেল ২০২৭ সালে রোজা শুরুর সম্ভাব্য তারিখ

মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৫:১৮ অপরাহ্ন

দীর্ঘস্থায়ী যুদ্ধ ও অতিরিক্ত চাপের কারণে মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’-এর ভেতরে নাবিকদের মধ্যে এক রক্তক্ষয়ী ও সহিংস সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেওয়া এই রণতরীতে অভ্যন্তরীণ অসন্তোষের জেরে ঘটা এই সংঘর্ষে সাতজন মার্কিন নৌসেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়, রণতরীটির দীর্ঘায়িত অবস্থান এবং দুর্বিষহ পরিবেশ নিয়ে নাবিকদের পরিবার ও ক্রুদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান ব্র্যাড কুপারের এক উপদেষ্টা জাহাজটিতে উপস্থিত হন। তবে ক্রুদের এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় ওই উপদেষ্টাকে তীব্র ধিক্কার জানানো হয় এবং তাঁর দিকে পানির বোতল ছুড়ে মারা হয়।

এই প্রতিবাদের জের ধরেই পরবর্তীতে নাবিকদের একটি অংশ ধারাল অস্ত্র ও ছুরি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই সাতজন প্রাণ হারান এবং আহত হন আরও অনেকে।

উল্লেখ্য, আধুনিক যুগে যেকোনো মার্কিন বিমানবাহী রণতরীর জন্য এটি দীর্ঘতম একটানা সমুদ্র অভিযান। ওমানের একটি সংক্ষিপ্ত বিরতি বাদ দিলে রণতরীটি টানা ২০৮ দিন ধরে সমুদ্রে রয়েছে এবং মোট ২৬৩ দিন ধরে এই অঞ্চলে মোতায়েন রয়েছে। ভারত মহাসাগরে অবস্থান করে মূলত ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ কার্যকর করার মিশনে যুক্ত ছিল এই রণতরী। তবে দীর্ঘমেয়াদী মোতায়েনের ফলে সৃষ্ট মানসিক চাপ ও অভ্যন্তরীণ বিশৃঙ্খলার কারণে মার্কিন সামরিক বাহিনীর ভেতরে এটি এক বড় ধরনের সংকটের জন্ম দিয়েছে।  সূত্র মেহের নিউজটাইমস অব ইন্ডিয়া 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর