মামলাটির তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক মাহফুজুল হক গত ২৭ জুলাই তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত সূত্র জানা গেছে, মামলাটিতে সালমান এফ রহমান অভিযোগপত্রভুক্ত আসামি। এর আগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। পরোয়ানা কার্যকর করতে গিয়ে তদন্ত কর্মকর্তা জানতে পারেন, অন্য একটি মামলায় গ্রেপ্তার হয়ে তিনি বর্তমানে কারাগারে আটক আছেন। পরে তাকে এই মামলায়ও গ্রেপ্তার দেখানোর আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।