বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

কিশোরগঞ্জে সংঘর্ষে যুবক নিহত, আহত অর্ধশতাধিক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৪:৪৯ অপরাহ্ন

কিশোরগঞ্জের ভৈরবে বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে মাসুদ মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের প্রায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। সংঘর্ষের কারণে ভৈরব রেলস্টেশনে আটকা পড়েছে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী এগারসিন্দুর প্রভাতী ট্রেন।

আজ সোমবার (২৭ জুলাই) সকাল ৮টা থেকে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়ক দখল করে এই সংঘর্ষ শুরু হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় ভৈরব ও কুলিয়ারচর থানা পুলিশ সদস্যরা।

সংঘর্ষের কারণে আঞ্চলিক সড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে ও ভৈরব-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।তাছাড়া সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে মিরারচর গ্রামের মাসুদ মিয়া (৩৭) নামের একজন নিহত হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব সার্কেল সহকারী পুলিশ সুপার আবু মুছা শেখ।

স্থানীয়রা জানান, এর আগে ২৬ জুলাই স্থানীয় এমপি এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম দুই গ্রামের নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে সমাধানের চেষ্টা করেন। এসময় তিনি দুই গ্রামের ১০ জনকে নিয়ে একটি সমন্বয় কমিটি করেন। তিনদিনের মধ্যে সমস্যা সমাধানে আশ্বাস দেন তিনি। প্রতিমন্ত্রীর দেওয়া আশ্বাসের ২৪ ঘণ্টা যেতে না যেতেই সকাল ৮টায় ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে দুই পাশে দুই গ্রাম হওয়ায় মহাসড়ক অবরোধ করে দুই গ্রামের মানুষ সংঘর্ষে লিপ্ত হয়।

পুলিশের হস্তক্ষেপে এক ঘণ্টা পর সড়ক থেকে সংঘর্ষ সরিয়ে নিলেও পরে আবারও গ্রামের ভেতর সংঘর্ষে জড়ায় দুইপক্ষ। এসময় উভয়পক্ষ ভৈরব ময়মনসিংহ রেলপথে দখল করে।

এ সংঘর্ষ চলাকালে দুপক্ষের অর্ধশতাধিক মানুষ আহতের খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে ১৮ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

ভৈরব সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু মুছা শেখ বলেন, বাজারে নামকরণকে কেন্দ্র করে আকবর নগর ও মিরারচর গ্রামের লোকদের সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণ চেষ্টা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করি। কিশোরগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ ফোর্স এনে পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চলছে। সর্বশেষ তথ্য অনুযায়ী সংঘর্ষে একজনের মৃত্যুর তথ্য রয়েছে।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর