রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সাংবাদিকের কাজ তথ্য দেওয়া, অ্যাক্টিভিস্ট হওয়া নয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী যুক্তরাষ্ট্রে চিকিৎসা ভিসা আবেদনে নতুন নির্দেশনা সিঙ্গাপুরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে ব্রোঞ্জ জিতল বাংলাদেশের অভ্র ৪৭ বছর বয়সে মা হয়ে আলোচনায় চীনা অভিনেত্রী পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত, পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী আসাদুজ্জামান শাপলা চত্বর হত্যা মামলার বিচার শুরু ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর আমিনুল পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, সিদ্ধান্ত নেবে দলের উচ্চপর্যায়: রুহুল কবির রিজভী ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪২ জন

বাগেরহাটে হাসপাতালের টয়লেট থেকে নার্সের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৫:২৭ অপরাহ্ন

‘রায়েন্দা গ্রামীন জেনারেল হাসপাতালের’ টয়লেট থেকে বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোরে নার্সের মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নার্স হাসিনা খানম রিক্তা (৩৪) উপজেলার উত্তর তাফালবাড়ী গ্রামের জসিম হাওলাদারের স্ত্রী।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে খবর পেয়ে থানা পুলিশ শরণখোলার ওই হাসপাতালে গিয়ে টয়লেটের ভেতরে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে হাসিনাকে উদ্ধার করে। এর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. অন্তরা দাস তাকে মৃত ঘোষণা করেন।

রায়েন্দা গ্রামীন জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আলীম আল রেজা মুক্তি বলেন, ভোর রাতে নার্স হাসিনা খানম টয়লেটে যান। দীর্ঘ সময় টয়লেট থেকে বের না হওয়ায় ডাকাডাকি করেও তার সাড়া মেলেনি। পরে শরণখোলা থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে টয়লেটের ভেতর থেকে নিথর অবস্থায় তাকে উদ্ধার করে। হাসিনার গ্রামের বাড়ি নড়াইল জেলায়। তার বাবার নাম রফিক শেখ।

হাসিনা খানমের স্বামী জসিম হাওলাদারের দাবি হাসিনা খানম দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছিলেন। তাছাড়া হাসিনা মাদকাসক্ত ছিলেন।

শরণখোলা থানার ওসি রোকেয়া খানম জানান, নার্সের মৃত দেহের পাশে মাদক জাতীয় ইনজেকশন ও সিরিঞ্জ পাওয়া গেছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে মরদেহ বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্তের জন্য বাগেরহাট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে বলে ওসি জানান।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর