সেই মুহূর্তে মেসি ইয়ামালকে কী বলেছিলেন, তা নিয়ে কৌতূহল ছিল সমর্থকদের মধ্যে। এবার সেই কথোপকথনের কিছু অংশ প্রকাশ করেছেন ১৯ বছর বয়সী স্প্যানিশ ফরোয়ার্ড। ইয়ামাল বলেন, মেসির মতো একজন কিংবদন্তির কাছ থেকে পাওয়া কথাগুলো তার জন্য বিশেষ এক প্রেরণা হয়ে থাকবে।
তিনি বলেন, ‘তিনি ইতিহাসের সেরা খেলোয়াড় এবং এমন একজন, যাকে আমি সবসময় শ্রদ্ধা করি। ম্যাচ শেষে আমি তাকে আমার সম্মান জানিয়েছি।’ মেসির সঙ্গে সেই কথোপকথনের কথা বলতে গিয়ে ইয়ামাল আরও বলেন, ‘তিনি আমাকে নিজের মতো করে এগিয়ে যেতে বলেছেন। তিনি বলেছেন, ভবিষ্যৎ আমাদের প্রজন্মের হাতে। তার এই কথাগুলো আমার কাছে গলায় ঝুলানো স্বর্ণপদকের মতোই মূল্যবান।’