রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গ্রাহক ও শেয়ার হোল্ডারদের আস্থা ফেরানোই বড় চ্যালেঞ্জ ন্যাশনাল ব্যাংকের ফরিদপুরে বাসচাপায় পাঁচজন নিহত মুক্তিযুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অবদান অবিস্মরণীয় : স্পিকার সরকার সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী সারোয়ার আলমগীরের শপথে বাধা নেই, প্রার্থিতা বহাল: হাইকোর্ট আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ আমি কোনোভাবেই প্রধানমন্ত্রীর বন্ধু না, বিএনপির সাধারণ একজন কর্মী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

ফরিদপুরে বাসচাপায় পাঁচজন নিহত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসচাপায় পাঁচজন নিহত হয়েছেন। পরে উত্তেজিত জনতা মহাসড়কের অন্তত ৬টি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে।

আজ শনিবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আলগি ইউনিয়নের সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

বর্তমানে স্থানীয়রা সড়কটি অবরোধ করে রেখেছেন স্থানীয়রারা। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন পাঁচজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে একটি ডিমবাহী পিকআপ মহাসড়কের সুয়াদি এলাকায় উল্টে যায়। পরে দুর্ঘটনাকবলিত পিকআপটি উদ্ধার করতে ঘটনাস্থলে পুলিশ রেকার নিয়ে আসে। রেকার দিয়ে গাড়িটি উদ্ধারের সময় খুলনাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লোকজনকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। আহত হন অন্তত ১০ জন। গুরুতর আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের মধ্যে বেশ কয়েকজন আশঙ্কাজনক রয়েছে বলে জানা যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় এবং মরদেহ উদ্ধার করেছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর