বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সারোয়ার আলমগীরের শপথে বাধা নেই, প্রার্থিতা বহাল: হাইকোর্ট আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ আমি কোনোভাবেই প্রধানমন্ত্রীর বন্ধু না, বিএনপির সাধারণ একজন কর্মী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী আসুন সবাই মিলে ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী মনে হচ্ছিল পুরো দলকে ডুবালাম: মেসি অবিশ্বাস্য জয়ে মিশরের হৃদয় ভেঙে কোয়ার্টারে আর্জেন্টিনা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস, নিহত ৫ শিক্ষার্থী যুদ্ধবিরতি শেষ, ইরানের সঙ্গে আর চুক্তি চাই না: ডোনাল্ড ট্রাম্প প্রাথমিক শিক্ষকদের বেতন ধাপে ধাপে বাড়ানো হবে: সংসদে প্রধানমন্ত্রী

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৪:৩০ অপরাহ্ন

সিরাজগঞ্জে আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষে কয়েকটি বাড়ি ও মুদি দোকানেও ভাঙচুর ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

বুধবার (৯ জুলাই) রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর মহল্লায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার ম্যাচ শেষে রেফারিং নিয়ে দুই দলের সমর্থকদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। ওই ঘটনার জের ধরে বুধবার রাতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে।

সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। এ ছাড়া ৫ থেকে ৭টি বাড়ি এবং কয়েকটি মুদি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আর্জেন্টিনা ও মিসরের ম্যাচকে কেন্দ্র করে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে প্রথমে তর্ক-বিতর্ক হয়। পরে সেই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় মামলা করেনি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর