বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জলবায়ু পরিবর্তনের ক্ষতি কাটিয়ে উঠতে যুক্তরাজ্যের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর কপ৩১ জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের বিরুদ্ধে নিউজ পোর্টালগুলোকে দায়িত্বশীল হওয়ার আহ্বান বৈশ্বিক জলবায়ু ঝুঁকি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৫ জরুরি প্রস্তাব তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে অংশ নিলেন জুবাইদা রহমান জলবায়ু সহনশীল ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তহবিলের ৫০ শতাংশ অভিযোজনে দেওয়ার আহ্বান অস্ট্রেলিয়ার কাছে বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইল বাংলাদেশ ঢাবির এস এম হলের ঐতিহ্য সংরক্ষণের আশ্বাস রাষ্ট্রপতির

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস, নিহত ৫ শিক্ষার্থী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৬:২৭ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড়ধসে পাঁচ শিক্ষার্থী নিহত হয়েছে। এতে চাপা পড়েছেন আরও বেশ কয়েকজন। উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

আজ বুধবার (৮ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।

উখিয়া ফায়ার সাভির্সের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন। পাহাড় ধসে আনুমানিক ২০ শিক্ষার্থী চাপা পড়ে আছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, টানা ভারী বর্ষণের কারণে পাহাড়ের একটি বড় অংশ ধসে পাশের একটি মক্তবের ওপর আছড়ে পড়ে। দুর্ঘটনার সময় মক্তবটির ভেতরে ৩০ জনেরও বেশি শিশু পড়ছিল।

ঘটনার পরপরই স্থানীয় রোহিঙ্গা স্বেচ্ছাসেবক, এপিবিএন, ফায়ার সার্ভিস এবং বিভিন্ন মানবিক সংস্থার সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। ধ্বংসস্তূপ সরিয়ে হতাহতদের উদ্ধার করা হচ্ছে। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার বলেন, ‘দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি দল উদ্ধার কাজ করছে। ঘটনাস্থলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। উদ্ধার অভিযান এখনো চলছে।’

তবে ক্যাম্পের বাসিন্দা রোহিঙ্গা স্বেচ্ছাসেবক রফিক বলেছেন, পাঁচজন শিশুর মরদেহ উদ্ধারের কথা।

শেষ খবর পাওয়া পর্যন্ত ধ্বংসস্তূপের নিচে আরো বহু শিক্ষার্থী আটকা পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এদিকে টানা কয়েক দিনের ভারী বর্ষণে কক্সবাজার জেলায় বন্যা ও পাহাড় ধস পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পাহাড় থেকে নেমে আসা ঢল এবং বাঁকখালী ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলার ৯টি উপজেলার অন্তত ৩৩টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন হাজারো মানুষ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর