শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ হলো ছাত্র রাজনীতি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ৪:৫৯ অপরাহ্ন

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে।

মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) সমন্বয় সভায় সিদ্ধান্ত অনুযায়ী সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে এ ঘোষণা দেওয়া হয়েছে। এটি অমান্য করলে বিধি অনুযায়ী শাস্তি দেওয়া হবে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার মো. মফিজুর রহমান স্বাক্ষরিত এক বিপ্ততিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক, হল প্রভোস্ট, পরীক্ষা নিয়ন্ত্রক, অতিরিক্ত পরিচালক, সহযোগী পরিচালক (ছাত্র কল্যাণ), সহকারী প্রভোস্ট ও অফিস প্রধানের সমন্বয় সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে অত্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের সব ধরনের রাজনৈতিক সংগঠন ও এর কার্যক্রমের সম্পৃক্ততা নিষিদ্ধ করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উল্লিখিত নিষেধাজ্ঞা অমান্যকারী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী শাস্তি দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে এই বিজ্ঞপ্তি জারি করা হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর