রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অঞ্জন’স আন্তর্জাতিক র‌্যাপিড দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন মিনহাজ নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা ডা. জাহেদ হরমুজ প্রণালী সংকটে নতুন মোড়, পাল্টাপাল্টি হামলায় যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা ইতিহাস গড়ে বিশ্বকাপের নকআউটে ছোট্ট দ্বীপদেশ কেপ ভার্দে জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে থাকছেন না মেসি ইতিহাস গড়ে প্রথমবার ভারতকে হারাল আয়ারল্যান্ড মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশিকে কুপিয়ে হত্যা দেশের সুনাম বৃদ্ধিতে অলিম্পিকে অংশগ্রহণে নতুন মাত্রার আশাবাদ সেনাপ্রধানের প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরের সাফল্যে সংসদের সর্বসম্মত ধন্যবাদ প্রস্তাব গৃহীত

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্প: নিহত বেড়ে ১৬৪

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৫:৩৮ অপরাহ্ন

ভেনেজুয়েলায় এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে অন্যতম শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ৭.২ এবং ৭.৫ মাত্রার এই জোড়া ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ১৬৪ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ৯৭১ জন। দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দেলসি রদ্রিগেজ এই হতাহতের খবর নিশ্চিত করেছেন।

বুধবার সন্ধ্যায় আঘাত হানা এই শক্তিশালী ভূমিকম্পটি পুরো অঞ্চলজুড়ে অনুভূত হয়। ১৯০০ সালের ২৯শে অক্টোবরের (যখন উপকূলীয় অঞ্চলে ৭.৭ মাত্রার ভূমিকম্প হয়েছিল) পর এটিই ভেনেজুয়েলায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

ভূমিকম্পের তীব্রতা বর্ণনা করতে গিয়ে রবার্তো গামাস নামে এক প্রত্যক্ষদর্শী আল জাজিরাকে বলেন, ভূমিকম্পের সময় ভবনটি এদিক-ওদিক দুলছিল। এটা ছিল অবিশ্বাস্য। সৌভাগ্যবশত তখন ভবনটিতে বেশি মানুষ ছিল না। তবে বাইরে বেরোনোর জন্য মানুষের মধ্যকার আতঙ্কটা সহজেই কল্পনা করা যায়।

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লা গুয়াইরা রাজ্য। বিপুল সংখ্যক ভবন ধসে পড়ায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রদ্রিগেজ এই রাজ্যটিকে ‘দুর্যোগ এলাকা’ হিসেবে ঘোষণা করেছেন।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশিত দৃশ্যে দেখা গেছে, লা গুয়াইরা রাজ্যের ধ্বংসস্তূপ থেকে ধুলোয় ঢাকা কিন্তু জীবিত তিনটি শিশুকে উদ্ধার করা হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর