শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

বিশ্ব বাজারে ১১ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬, ৫:১২ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ১১ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

আজ বুধবার  ( ১০ জুন) স্পট গোল্ডের দাম ১ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ২০৬ ডলারে দাঁড়ায়। একই সঙ্গে আগস্ট ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচারের দামও ১ দশমিক ৪ শতাংশ কমে ৪ হাজার ২২৮ ডলারে নেমে আসে। 

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে তেলের দাম বেড়েছে। এতে মূল্যস্ফীতি ও সুদের হার আরও বাড়তে পারে, এমন আশঙ্কা তৈরি হয়েছে। ফলে বিনিয়োগকারীরা স্বর্ণবাজারে সতর্ক অবস্থান নিয়েছেন।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরান হরমুজ প্রণালির কাছে একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছে। এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। পরে ইরানও পাল্টা হামলার দাবি করে।

এদিকে তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। বাজার বিশ্লেষকদের ধারণা, এতে কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখতে পারে। সাধারণত সুদের হার বাড়লে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের চাহিদা কমে যায়।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। রূপার দাম ১ দশমিক ২ শতাংশ, প্লাটিনামের দাম ৩ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম ১ শতাংশ কমেছে।

বিশ্লেষকদের মতে, স্বর্ণের দাম আরও কমে প্রতি আউন্স ৪ হাজার ১০০ ডলারের নিচে নামলে বছরের শেষ নাগাদ তা ৩ হাজার ৫০০ ডলারের কাছাকাছি পৌঁছাতে পারে।

সূত্র : রয়টার্স


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর