রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফেসবুক ডিলিট করতে চান তুষি নরওয়ের সঙ্গে ক্ষেপণাস্ত্র চুক্তি বাতিলের ঘটনায় মালয়েশিয়ার ক্ষোভ খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি ৩৬ হাজার টন ঈদ বর্জ্য অপসারণ করেছে ডিএসসিসি ফ্রান্সে এআই খাতে ৮৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপানি প্রতিষ্ঠান সফটব্যাংক জীববৈচিত্র্য রক্ষায় ১ জুন থেকে ৩১ আগস্ট সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা রামিসা হত্যাকাণ্ডে আদালতে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী ‘এনসিপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওপেন সিক্রেট’-রাশেদ খাঁন আজ রাতে স্বাগতিক ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ হাম ও হামের উপসর্গে প্রাণহানি বেড়ে ৫৮৫ জন

নেত্রকোনায় বাস চাপায় মা-মেয়েসহ প্রাণ হারালেন ৩ জন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৩১ মে, ২০২৬, ৫:১০ অপরাহ্ন

নেত্রকোনায় বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন নারী যাত্রী নিহত হয়েছেন। একইসঙ্গে এসময় আরও ৩ জন আহত হয়েছেন। 

আজ রোববার (৩১ মে) সকালে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের সদর উপজেলার চল্লিশা বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার আমলী কেশবপুর গ্রামের নূর জাহান (৪৫), তার মেয়ে স্মৃতি আক্তার (১৫) এবং অন্য এক শিশু। আহতদের মধ্যে নূর জাহানের স্বামী আইনুল হকও রয়েছেন।

নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল মামুন সরকার জানান, নেত্রকোনা শহরের পারলা বাসস্ট্যান্ড থেকে একটি যাত্রীবাহী বাস ছেড়ে যায়। পথে বাসটি সদরের চল্লিশা বাইপাস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই ব্যাটারি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন মহিলা যাত্রী নিহত হন। আহত হন তিনজন।

জানা যায়, স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে পাঠান। সেখানে একজনের অবস্থার অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর