শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জলবায়ু পরিবর্তনের ক্ষতি কাটিয়ে উঠতে যুক্তরাজ্যের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর কপ৩১ জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের বিরুদ্ধে নিউজ পোর্টালগুলোকে দায়িত্বশীল হওয়ার আহ্বান বৈশ্বিক জলবায়ু ঝুঁকি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৫ জরুরি প্রস্তাব তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে অংশ নিলেন জুবাইদা রহমান জলবায়ু সহনশীল ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তহবিলের ৫০ শতাংশ অভিযোজনে দেওয়ার আহ্বান অস্ট্রেলিয়ার কাছে বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইল বাংলাদেশ ঢাবির এস এম হলের ঐতিহ্য সংরক্ষণের আশ্বাস রাষ্ট্রপতির

মাত্রাতিরিক্ত গ্যাস্ট্রিকের ওষুধ ব্যবহারে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি!

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৪:৪৫ অপরাহ্ন

বাংলাদেশে বহুল ব্যবহৃত ওষুধের মধ্যে গ্যাস্টি্রকের ওষুধ অন্যতম। সাম্প্রতিক গ্যাস্টি্রকের ওষুধের মধ্যে প্রোটন পাম্প ইনহিবিটরস (পিপিআই) সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত। মাত্রাতিরিক্ত ব্যবহারের ফলে পিপিআইয়ের স্বাস্থ্য ঝুঁকিতে দেশের সাধারণ মানুষ। 

গ্যাস্টি্রকের ওষুধের মাত্রাতিরিক্ত ব্যবহার বলতে বোঝায়—যখন এই ওষুধগুলো প্রয়োজনের তুলনায় বেশি সময়, বেশি ডোজে বা অপ্রয়োজনীয়ভাবে ব্যবহার করা হয়।
প্রোটন পাম্প ইনহিবিটরস-পিপিআই হলো পাকস্থলীর অ্যাসিড কমানোর ওষুধ।
সাধারণত ব্যবহৃত পিপিআইগুলো হলো:
Omeprazole (ওমিপ্রাজল)
Esomeprazole(ইসোমিপ্রাজল)
Pantoprazole (পেন্টোপ্রাজল)
Rabeprazole (রাবিপ্রাজল)
Lansoprazole ( ল্যান্সোপ্রাজল)
এসব ওষুধ সাধারণত গ্যাস্ট্রিক আলসার, অ্যাসিড রিফ্লাক্স (জার্ড), অতিরিক্ত অ্যাসিডজনিত সমস্যা ইত্যাদির চিকিৎসায় ব্যবহৃত হয়।
মাত্রাতিরিক্ত ব্যবহারের সাধারণ উদাহরণ: ১। চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘদিন ব্যবহার করা ২। প্রয়োজন শেষ হলেও ওষুধ চালিয়ে যাওয়া
কম ডোজে কাজ হলেও বেশি ডোজ গ্রহণ করা ৩। সামান্য গ্যাস্ট্রিক বা বদহজমে নিয়মিত পিপিআই খাওয়া

দীর্ঘদিন  ব্যবহারের সম্ভাব্য ঝুঁকি:
গবেষণায় দেখা গেছে, দীর্ঘমেয়াদি ও অপ্রয়োজনীয় পিপিআই ব্যবহারে কিছু স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে। যেমন

ভিটামিন B12-এর ঘাটতি
শরীরে ম্যাগনেসিয়াম কমে যাওয়া
হাড় দুর্বল হওয়া বা ফ্র্যাকচারের ঝুঁকি বৃদ্ধি
কিডনি সমস্যার সম্ভাবনা

অন্ত্রের কিছু সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি
শরীরের স্বাভাবিক অ্যাসিড ভারসাম্যে পরিবর্তন

তবে চিকিৎসকের সঠিক পরামর্শে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করলে পিপিআই সাধারণত নিরাপদ ও কার্যকর।

কী করা উচিত

১। নিজে থেকে দীর্ঘদিন পিপিআই ব্যবহার করবেন না
২। চিকিৎসকের পরামর্শ ছাড়া হঠাৎ ওষুধ বন্ধ করবেন না
৩। কতদিন ও কী মাত্রায় ওষুধ খেতে হবে, তা চিকিৎসকের কাছ থেকে জেনে নিন
৪। জীবনযাত্রায় কিছু পরিবর্তন অনেক ক্ষেত্রে উপকারী হতে পারে, যেমন:
৫। ঝাল ও তেলযুক্ত খাবার কম খাওয়া
৬। ওজন নিয়ন্ত্রণে রাখা
৭। রাতে দেরি করে খাবার না খাওয়া
৮। ধূমপান ও অতিরিক্ত চা-কফি এড়িয়ে চলা
৯। স্বাস্থ্যসচেতনতা ও সঠিক চিকিৎসা পরামর্শমতো ব্যবহার

সূত্র: বিশ্ব গ্যাস্ট্রোএন্টেরিওলজি পাবলিকেশন্স


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর