বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

পাকিস্তানকে ভূগোল থেকে মুছে দেওয়ার হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬, ৫:২৩ অপরাহ্ন

ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানের প্রতি কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, সীমান্ত সন্ত্রাসবাদে সমর্থন অব্যাহত রাখলে ইসলামাবাদকে সিদ্ধান্ত নিতে হবে তারা ‘ভূগোলের অংশ হয়ে থাকতে চায়, নাকি ইতিহাসের অংশ হয়ে যেতে চায়।’ অর্থাৎ, পাকিস্তান নামক রাষ্ট্রকে মুছে ফেলে সেটিকে অতীতের ইতিহাসের অংশে পরিণত করার হুমকি দিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শনিবার সেনা সংবাদ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে জেনারেল দ্বিবেদী গত বছরের পেহেলগাম সন্ত্রাসী হামলার জবাবে চালানো  ‘অপারেশন সিঁদুর’-এর প্রসঙ্গ তোলেন।

১

জেনারেল দ্বিবেদী বলেন, ‘আপনারা যদি আগে আমার কথা শুনে থাকেন, তাহলে জানেন—আমি বলেছিলাম, পাকিস্তান যদি সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া এবং ভারতের বিরুদ্ধে তৎপরতা চালিয়ে যাওয়া অব্যাহত রাখে, তাহলে তাদের সিদ্ধান্ত নিতে হবে তারা ভূগোলের অংশ হয়ে থাকবে, নাকি ইতিহাসের অংশ হয়ে যাবে।’

গত বছরের মে মাসে ভারত তথাকথিত ‘অপারেশন সিঁদুর’ শুরু করে। পেহেলগামের প্রাণঘাতী সন্ত্রাসী হামলার পর পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে থাকা তথাকথিত সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালায় ভারত। এর ফলে, দুই দেশের মধ্যে চার দিনের যুদ্ধ শুরু হয় এবং ভারত বেশ কয়েকটি যুদ্ধবিমান হারায়। সন্ত্রাসবাদ ও সীমান্ত নিরাপত্তা ইস্যুতে ভারত-পাকিস্তান উত্তেজনা চলমান থাকার মধ্যেই ভারতীয় সেনাপ্রধানের এ মন্তব্য এল।

জেনারেল দ্বিবেদী আধুনিক যুদ্ধ ও জাতীয় নিরাপত্তায় ‘হোল-অব-নেশন অ্যাপ্রোচ’-এর গুরুত্বও তুলে ধরেন। তিনি বলেন, ‘আপনি যখন বড় চিত্রটি দেখবেন, তখন একটি পুরো জাতিকে একসঙ্গে কাজ করতে হবে। যুদ্ধ লড়তে পুরো ভারতকে কীভাবে একত্র করবেন? কীভাবে পারস্পরিক সংযোগ গড়ে তুলবেন?’

তিনি আরও বলেন, ভবিষ্যতের সামরিক অভিযান ও জাতীয় প্রস্তুতিতে বিভিন্ন প্রতিষ্ঠান এবং নাগরিকদের মধ্যে কৌশলগত সমন্বয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ আধুনিক যুদ্ধ এখন শুধু সীমান্তে হয় না, মানুষের মাথার ভেতরও হয়। রাষ্ট্রগুলো সেটাই সবচেয়ে বেশি ভয় পায়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর