শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জলবায়ু পরিবর্তনের ক্ষতি কাটিয়ে উঠতে যুক্তরাজ্যের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর কপ৩১ জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের বিরুদ্ধে নিউজ পোর্টালগুলোকে দায়িত্বশীল হওয়ার আহ্বান বৈশ্বিক জলবায়ু ঝুঁকি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৫ জরুরি প্রস্তাব তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে অংশ নিলেন জুবাইদা রহমান জলবায়ু সহনশীল ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তহবিলের ৫০ শতাংশ অভিযোজনে দেওয়ার আহ্বান অস্ট্রেলিয়ার কাছে বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইল বাংলাদেশ ঢাবির এস এম হলের ঐতিহ্য সংরক্ষণের আশ্বাস রাষ্ট্রপতির

হামে শত শত শিশু মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও আমলাতান্ত্রিক জটিলতা দায়ী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬, ৪:১১ অপরাহ্ন

দেশে সাম্প্রতিক হামের মহামারিতে সাড়ে তিন শতাধিক শিশুর মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের নীতিগত ব্যর্থতা ও আমলাতান্ত্রিক জটিলতাকে দায়ী করেছে ‘ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট’।

আজ শনিবার (১৬ মে) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগটি করে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, পঞ্চম ধাপের স্বাস্থ্য কর্মসূচি বাতিল এবং টিকার জন্য অর্থ বরাদ্দ ছাড় না করায় দেশে ভ্যাকসিনের তীব্র ঘাটতি দেখা দেয়। একই সাথে শিশুদের ভিটামিন- এ খাওয়ানো বন্ধ থাকায় মৃত্যুর ঝুঁকি আরও বেড়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এটি কেবল স্বাস্থ্য সমস্যা নয়, বরং একটি গুরুতর রাষ্ট্রীয় গাফিলতি। এই পরিস্থিতি থেকে উত্তরণে আসন্ন ২০২৬-২০২৭ অর্থ বছরের জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে মোট বরাদ্দের ১৫ শতাংশ এবং জিডিপির ৫ শতাংশ রাখার জোর দাবি জানান চিকিৎসকেরা।

একই সঙ্গে প্রান্তিক শিশুদের বিনামূল্যে চিকিৎসা ও দেশের সব সরকারি হাসপাতালে অবিলম্বে ‘হাম কর্নার’ চালুর আহ্বান জানানো হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর