মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

আইসিসির এপ্রিল মাস সেরা ক্রিকেটার নাহিদ রানা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৪:৫৯ অপরাহ্ন

বাংলাদেশের তরুণ টাইগার নাহিদ রানার দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি মিলল আন্তর্জাতিক ক্রিকেটে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে অসাধারণ বোলিংয়ের পর তিনি ২০২৬ সালের এপ্রিল মাসের আইসিসি পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। 

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নাহিদ রানা মোট ৮টি উইকেট শিকার করেন। তার ধারাবাহিক ও গতিময় বোলিং বাংলাদেশের সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর আগে মার্চ মাসেও পাকিস্তানের বিপক্ষে একই সংখ্যক উইকেট নিয়ে তিনি নজর কাড়েন।

এটাই নাহিদ রানার ক্যারিয়ারে প্রথম আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার। এই অর্জনের মাধ্যমে দীর্ঘ সময় পর আবারও বাংলাদেশের কোনো ক্রিকেটার এই সম্মান পেলেন। সর্বশেষ বাংলাদেশি হিসেবে এই স্বীকৃতি পেয়েছিলেন মেহেদী হাসান মিরাজ।

পুরস্কার জয়ের পর নাহিদ রানা বলেন, নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে পারফর্ম করে আইসিসির স্বীকৃতি পাওয়া তার জন্য গর্বের। দেশের মাটিতে এমন সাফল্য সিরিজটিকে আরও বিশেষ করে তুলেছে বলেও তিনি জানান।

সিরিজের প্রথম ওয়ানডেতে খুব বেশি সফল না হলেও দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ান নাহিদ। সেখানে তিনি ৫ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। তার আগ্রাসী বোলিংয়ে কিউইদের ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে।

পাওয়ার প্লেতেই গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে চাপ সৃষ্টি করেন এই ডানহাতি পেসার। পরে আরও উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে ১৯৮ রানে অলআউট করতে বড় ভূমিকা রাখেন তিনি।

শেষ ওয়ানডেতেও ২ উইকেট নিয়ে ধারাবাহিকতা বজায় রেখে বাংলাদেশকে ২-১ ব্যবধানে সিরিজ জয়ে সহায়তা করেন নাহিদ। পুরো সিরিজে তার ৮ উইকেট আসে ১৬.৭৫ গড় ও ৪.৪৬ ইকোনমি রেটে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর