শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

ভারতের প্রধানমন্ত্রীর সভাস্থলের কাছে বিস্ফোরক উদ্ধার, আটক ১

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১০ মে, ২০২৬, ৪:৪৭ অপরাহ্ন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্ধারিত বেঙ্গালুরু সফরের ঠিক আগেই অনুষ্ঠানস্থলের কাছাকাছি এলাকা থেকে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

আজ রোববার (১০ মে) সকালে প্রধানমন্ত্রীর জনসভাস্থলের প্রায় তিন কিলোমিটার দূরে কাগালিপুরা এলাকার একটি আশ্রমের পাশ থেকে অন্তত দুটি জেলাটিন স্টিক উদ্ধার করে পুলিশ। এই ঘটনার প্রেক্ষিতে পুরো এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জারির পাশাপাশি একজনকে আটক করা হয়েছে।

বেঙ্গালুরু পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে রুটিনমাফিক নিরাপত্তা তল্লাশি চালাচ্ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তল্লাশির সময় রাস্তার পাশে ফুটপাতে পরিত্যক্ত অবস্থায় জেলাটিন স্টিকগুলো পড়ে থাকতে দেখেন পুলিশ সদস্যরা। বিস্ফোরণ সক্ষম এই স্টিকগুলো পাওয়ার পরপরই এলাকাটি ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। দ্রুত ঘটনাস্থলে তলব করা হয় বোম্ব ডিসপোজাল ইউনিট ও ফরেনসিক বিশেষজ্ঞদের।

উদ্ধার হওয়া বিস্ফোরকগুলো পরীক্ষা-নিরীক্ষা করার পর পুলিশ জানিয়েছে, কীভাবে বা কারা এগুলো সেখানে ফেলে রেখে গেছে, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। এর পেছনে কোনো বড় ধরনের নাশকতার ষড়যন্ত্র ছিল কি না, তা নিশ্চিত হতে তদন্ত শুরু করেছে ভারতের কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলোও। এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে বেঙ্গালুরু এবং তার আশপাশের এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। অনুষ্ঠানস্থলে প্রবেশের প্রতিটি পয়েন্টে কড়াকড়ি বাড়ানো হয়েছে এবং ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হচ্ছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলো স্থানীয় পুলিশের সঙ্গে সমন্বয় করে পুরো সফরের নিরাপত্তা তদারকি করছে। বিস্ফোরক উদ্ধারের ঘটনার পর নিরাপত্তা আরও কয়েক গুণ জোরদার করা হয়েছে যাতে মোদির কর্মসূচিতে কোনো বিঘ্ন না ঘটে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর