বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

জননিরাপত্তা ভয়াবহ হুমকির মুখে: জামায়াতের সেক্রেটারি জেনারেল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৯ মে, ২০২৬, ৪:৫২ অপরাহ্ন

গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই ঘটনাকে জননিরাপত্তার জন্য ভয়াবহ হুমকি বলে উল্লেখ করেছেন।

আজ শনিবার ( ৯ মে) দলটির ফেসবুক পোস্টে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, বর্তমান সভ্য সমাজে এ ধরনের ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক, ন্যক্কারজনক ও মানবতাবিরোধী। একটি স্বাধীন দেশে একই পরিবারের এতজন সদস্যকে নৃশংসভাবে হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মিয়া গোলাম পরওয়ার বলেন, এই হত্যাকাণ্ড দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্র তুলে ধরেছে এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।

তিনি দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর