শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
চিকিৎসার জন্য যুক্তরাজ্য গেলেন রাষ্ট্রপতি বিশ্বকাপ খেলবে ইরান ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লে. জেনারেল এন এস রাজা সুব্রামানি ৯৮ বছর বয়সী প্রবীণ নেতার পা ছুঁয়ে প্রণাম করলেন নরেন্দ্র মোদি চট্টগ্রামের লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ৪, আহত ১০ হামের টিকা ক্রয়ের গাফিলতি নিয়ে তদন্ত করবে সরকার: স্বাস্থ্য সচিব জননিরাপত্তা ভয়াবহ হুমকির মুখে: জামায়াতের সেক্রেটারি জেনারেল গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই সনদের সঙ্গে সরকার ছলচাতুরি করছে: নাহিদ ইসলাম বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: শিল্পমন্ত্রী মুক্তাদির হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৯ মে, ২০২৬, ৪:৪৬ অপরাহ্ন

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে হাম শনাক্ত ও উপসর্গ পাওয়া গেছে ১ হাজার ৪৩৫ শিশুর মধ্যে।

আজ শনিবার (৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে মারা যাওয়া নয় শিশুর মধ্যে তিনজন নিশ্চিত হাম আক্রান্ত হয়ে এবং ছয়জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া তিন শিশুই বরিশাল বিভাগের। সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে মারা যাওয়াদের মধ্যে তিনজন ঢাকা, দুজন খুলনা এবং একজন সিলেট বিভাগের।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১ হাজার ৪৩৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। এরমধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৪৮৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্ত হয়ে ৬১ শিশুর মৃত্যু হয়েছে। একইসময়ে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে ২৯১ শিশুর মৃত্যু হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর