শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

রাশেদ আহমেদ চৌধুরী ও শরীফ জহির বিএবি’র ভাইস চেয়ারম্যান নির্বাচিত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৯:০২ অপরাহ্ন

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)-এর নতুন ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান রাশেদ আহমেদ চৌধুরী এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান শরীফ জহির।

আজ মঙ্গলবার ( ৫ মে)  অনুষ্ঠিত বিএবি’র ২৩০তম নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নবনির্বাচিত ভাইস চেয়ারম্যানরা বর্তমান মেয়াদের অবশিষ্ট সময় অর্থাৎ ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

সভায় সভাপতিত্ব করেন বিএবি’র চেয়ারম্যান এবং ঢাকা ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। সভায় ব্যাংকিং খাতের উন্নয়ন ও বিএবি’র কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর