সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
লেবাননে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে চলছে তীব্র স্থলযুদ্ধ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে বিএনপির সংরক্ষিত নারী এমপিদের শ্রদ্ধা সাংবাদিকতার আড়ালে অপরাধ করলে মুক্তি নেই: তথ্যমন্ত্রী স্বপন হাম উপসর্গ নিয়ে আরও ১৭ জনের মৃত্যু সংসদ সদস্য ফজলুর রহমানের বিস্ফোরক মন্তব্য সিরডাপ-এর সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে: মির্জা ফখরুল পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপি ভুমিধস জয়ের পথে, বড় পরাজয়ের মুখে তৃণমূল! ‘সুপার পাওয়ার অব দ্য ম্যাচ’ পুরস্কার জিতলেন টাইগার নাহিদ ‘আপিল বিভাগে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা প্রধান বিচারপতির নিজস্ব প্রশাসনিক সিদ্ধান্ত’ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্যচুক্তি; বাংলাদেশকে মানতে হবে ১৩১ শর্ত, যুক্তরাষ্ট্রকে ৬

হাম উপসর্গ নিয়ে আরও ১৭ জনের মৃত্যু

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬, ৬:০৭ অপরাহ্ন

সারা দেশে হাম পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে হাম এবং হাম উপসর্গ নিয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই ভয়াবহ তথ্য জানানো হয়। এটি বর্তমান হামের প্রাদুর্ভাবে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে ১৭ শিশুর মৃত্যু হয়েছে। হাম ও উপসর্গে মোট মৃত্যু ৩১১ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এক হাজার ৪৫৬।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ২ শিশুর। অন্যদিকে সন্দেহজনক মৃত্যু ১৫ শিশুর। ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। ১১ শিশুর মৃত্যু হয়েছে এই বিভাগে। এর মধ্যে ঢাকা জেলায় ৮ শিশুর মৃত্যু হয়েছে।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৫৯ জনে। আর নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫২ জনে।

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক হাজার ৩০২। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৪১ হাজার ৭৯৩। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত শনাক্ত রোগীর সংখ্যা ১৫৪। এখন পর্যন্ত ৫ হাজার ৪৬৭।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর ভর্তির সংখ্যা ২৮ হাজার ৮৪২। হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ২৫ হাজার ১৫১ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞারা জানাচ্ছেন, গত বছরগুলোতে টিকাদান কর্মসূচিতে ঘাটতি থাকায় শিশুদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে, যার ফলে এই সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ইতোমধ্যে জরুরি টিকাদান কর্মসূচি শুরু করেছে। তবে আক্রান্তের সংখ্যা যে হারে বাড়ছে, তাতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে।

স্বাস্থ্য বিভাগ থেকে অভিভাবকদের পরামর্শ দেওয়া হয়েছে, শিশুর তীব্র জ্বর, সর্দি-কাশি কিংবা শরীরে লালচে দানা দেখা দিলে কালক্ষেপণ না করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসার জন্য।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর